শিরোনাম
◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৬, ০৭:৪৮ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমরা আওয়ামী লীগের মত ভোট ছাপানো নির্বাচন চাই না: কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জি: শ্যামল 

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচার-প্রচারণা শুরু করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগর) আসনে বিএনপির প্রার্থী, জেলা বিএনপির সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জি: খালেদ হোসেন মাহবুব শ্যামল। (৩০ জানুযারি) শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলা মজলিশপুর ইউনিয়নের  মজলিশপুর, বড় বাকাইল, আনন্দপুর গুদারাঘাট, আমিরপাড়া, মৈন্দ এবং মৈন্দপূর্ব' দারমা সহ বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও নির্বাচনী পথসভায় যোগ দেন।

গণসংযোগের সময় তিনি ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও নির্বাচিত হতে পারলে এলাকার উন্নয়নে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি ধানের শীষ মার্কায় ভোট দিতে জনগনকে অনুরোধ করেন। পথসভা ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের প্রার্থী ইঞ্জি: খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, আমরা আওয়ামী লীগের সময়ের মত ভোট ছাপানো নির্বাচন চাই না। যারা ছাপানোর মত অপরাধ করবে আমরা তাদেরকে দল থেকে বহিষ্কার করবো এবং আইনশৃঙ্খলা বাহিনির হাতে তুলে দিবো।

এসময় তিনি আরো বলেন, আপনারা সকাল সকাল ভোটকেন্দ্রে যাবেন এবং যাকে খুশি ভোট দিবেন। আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপি সরকারে গেলে প্রত্যেক পরিবারকে  ফ্যামিলি কার্ড ও কৃষকদের কৃষক কার্ডের আওতায় আনা হবে।

এসময় গণসংযোগ ও সভায় আরো উপস্হিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়ার সহ-সভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির বিপ্লবী  সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম সম্পাদক আলী আজম, এ.বি.এম মমিন,অ্যাডভোকেট আনিসুল হক মঞ্জু, মাইনুল হোসেন চপল,  মিজানুর রহমান,জেলা কৃষক দলের আহবায়ক ভিপি শামীম,জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ প্রমুখ।এছাড়া মজলিশপুর ইউনিয়নের বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়