শিরোনাম
◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৮ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০ বছর পর সিরাজগঞ্জে নির্বাচনী জনসভা আসছেন তারেক রহমান

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রায় ২০ বছর পর সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় অংশ নিতে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

আগামী শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ২টায় বগুড়া থেকে ঢাকা ফেরার পথে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় অবস্থিত বিসিক শিল্পপার্কে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব এম দুলাল উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজশাহী ও রংপুর বিভাগে নির্বাচনী সফরের অংশ হিসেবে সিরাজগঞ্জেও আসছেন। এদিন জেলার ৬টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করে দেবেন তিনি।

তিনি আরো বলেন, এর আগে ১১ জানুয়ারী বিসিক শিল্পপার্ক এলাকায় দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে অংশ গ্রহন করার কথা ছিলো। কিন্তু নির্বাচন আচারণ বিধির কারণে নির্বাচন কমিশনের অনুরোধে তিনি তার উত্তরবঙ্গ সফল স্থগিত করেন।

এদিকে বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক চিঠিতেও তারেক রহমানের সিরাজগঞ্জ জনসভায় অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়। রিটার্নিং কর্মকর্তা বরাবর প্রেরণ করা ওই চিঠিতে নির্ধারিত স্থানে জনসভা করার অনুমতি চাওয়া হয়েছে।

সিরাজগঞ্জের ৬টি আসনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, তারেক রহমানের জনসভা সফল করতে জেলা বিএনপি ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। জনসভা সফল করতে বিএনপি ও এর সকল অঙ্গ সহযোগী সংগঠনকে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, দীর্ঘদিন পর তারেক রহমানের আগমণকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে। আমরা আশা করছি জনসমাবেশে রেকর্ডসংখ্যক দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের জনসমাগম হবে ইনশাহআল্লাহ।

উল্লেখ্য যে, এর আগে ২০০৬ সালের ২৪ ডিসেম্বর তিনি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জনসভায় উপস্থিত ছিলেন। ২০০৮ সালে দেশ ছাড়ার দীর্ঘ ১৭ বছর পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি লন্ডন থেকে বাংলাদেশে ফিরে আসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়