শিরোনাম
◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৬, ০৬:৪১ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামিন ছাড়াই কারাগার থেকে ছাড়া পেলেন হত্যা মামলার ৩ আসামি, ডেপুটি জেলার সাময়িক বরখাস্ত

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামিন ছাড়াই কারামুক্ত হলেন হত্যা মামলার তিন আসামি। গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে। এদিকে, এ ঘটনাকে কারা কর্তৃপক্ষ ‘ভুল মুক্তি’ বললেও পরিস্থিতি সামাল দিতে জাকারিয়া ইমতিয়াজ নামে একজন ডেপুটি জেলারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া, ঘটনাটি খতিয়ে দেখতে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে ময়মনসিংহের সিনিয়র জেল সুপার মো. আমিনুল ইসলাম   জানান, ‍এটি একটি ‘ভুলমুক্তি’। কারাগারের কর্মকর্তা ভুল করে তাদের ছেড়ে দিয়েছেন। জেল সুপার আরও জানান, গাফিলতির দায়ে ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ ব্যাপারে ময়মনসিংহ বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, মূলত প্রডাকশন ওয়ারেন্টকে ভুল করে জামিন নামা ভেবে এই তিন আসামিকে ছেড়ে দেয়া হয়েছে। এ ঘটনায় দায়িত্বরত ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজ জানিয়েছেন, অসতর্কতাবশত এ ঘটনা ঘটেছে।

এদিকে, বিষয়টি নিয়ে ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন জানান, এ ঘটনাটি বিস্তারিতভাবে তাদের জানানো হয়নি। তিনি আরও জানান, ‌ছেড়ে দেয়া আসামিদের ধরতে হলে পুলিশের সহযোগিতা প্রয়োজন। তারা তাৎক্ষণিক আমাদের অবহিত করলে আসামিদের পুনরায় গ্রেপ্তার করা সহজ হতো।

প্রসঙ্গত, গত মঙ্গলবার মো. আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলাম নামে হত্যা মামলার তিন আসামি কারাগার থেকে ছাড়া পান। তাদের বাড়ি ময়মনসিংহের তারাকান্দা থানার তারাটি এলাকায়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়