শিরোনাম
◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৬, ০৯:৪৩ রাত
আপডেট : ০৪ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পূর্বধলায় জামায়াত–বিএনপির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

হাবিবুর রহমান, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় নওরোজ কোচিং সেন্টারকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতে ইসলামী ও বিএনপি পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে।

সোমবার দিবাগত রাতে উপজেলা পরিষদ সংলগ্ন আমতলা এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পরদিন ২৭ জানুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলার রওশনার রোডে বাংলাদেশ জামায়াতে ইসলামী কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অভিযোগ করা হয় কোচিং সেন্টারের পরিকল্পিত হামলায় প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও শারীরিক লাঞ্ছনা করা হয়েছে। এতে প্রায় ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি করা হয়। জামায়াত নেতারা ঘটনাটিকে আসন্ন নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেন।

অন্যদিকে বুধবার ২৮ জানুয়ারি দুপুরে পূর্বধলা প্রেসক্লাবে বিএনপি সংবাদ সম্মেলনে জামায়াতের অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে আখ্যায়িত করে। বিএনপি নেতারা অভিযোগ করেন, সাধারণ মানুষের এনআইডি সংগ্রহ করে পণ্য বিতরণের প্রলোভন দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল। তারা নওরোজ নওরোজ কোচিং সেন্টারকেন্দ্রিক অনৈতিক কর্মকাণ্ড এবং সেখানে দেশীয় অস্ত্র ও এনআইডি ফটোকপি মজুদের অভিযোগও তুলে ধরেন।

জামায়াত–বিএনপির উভয় পক্ষই অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়