শিরোনাম
◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৬, ০৮:৪০ রাত
আপডেট : ১৬ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামায়াত এখনও জাতির কাছে ক্ষমা চায়নি, পুলিশ বাহিনিকে আমরা নতুন করে সাজাবো: মির্জা ফখরুল ইসলাম

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগির বলেছেন, জামায়াত ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করেছে। তারা এখনও এ জাতির কাছে ক্ষমা চায়নি। তারা আবার ভোট চাইতে আসে।

বুধবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মলানি বাজার, দেহন ময়দান বাজার, ভকতগাজি বাজারে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পথসভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে তারা পুলিশ বাহিনীকে যথেচ্ছ ব্যবহার করেছে। পুলিশ ও প্রশাসনের কারণে আমরা ভোট দিতে পারিনি। আমরা পুলিশ বাহিনীকে নতুন করে সাজাবো যেন তারা ভালোভাবে আরও বেশি কাজ করতে পারে। তারা যেনো দেশের জনগণের পক্ষে কাজ করতে পারে।

জামায়াত প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “২০০১ সালে বিএনপি সরকার গঠন করলে জামায়াতের নিজামী ও মুজাহিদ মন্ত্রী ছিলেন। তখন তো তারা আমাদের সাথেই ছিল। এখন তারা বলছে বিএনপি দুর্নীতি করেছে,তাহলে তারা কি ধর্ম পুত্র যুধিষ্টির ছিল। তাহলে তো তাদেরকেও দুর্নীতির ভাগ নিতে হবে।

বর্তমান বেকারত্ব প্রসঙ্গে তিনি বলেন, “আজ দেশে চাকরি নেই। কলকারখানা নির্মাণ করতে হবে। উন্নত কৃষি ব্যবস্থা চালু করতে হবে। এগুলো একমাত্র বিএনপিই পারবে।”

এটাই তার শেষ নির্বাচন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বহুদিন থেকে আপনাদের সাথে নির্বাচন করেছি কখনো জিতেছে কখনো হেরেছি, আপনাদের ছেড়ে যাইনি, কারো কোন কাজ করে দিয়ে একটা টাকাও নেই নি, এক কাপ চাও খাইনি, বাবার জমি বিক্রি করে রাজনীতি করেছি, তাই শেষবারের মতো আমাকে সমর্থন দিয়ে পাশে থাকবেন।

নির্বাচনী পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়