শিরোনাম
◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৬, ০৮:২৮ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আমাগোরে টেহা দিসে’ বলে জামায়াত নেতার পেছনে ভোটারদের ধাওয়া (ভিডিও)

আরমান কবীরঃ টাঙ্গাইলের ভূঞাপুরে ভোটের বিনিময়ে টাকা দেওয়ার অভিযোগ উঠেছে জামায়াত নেতাদের বিরুদ্ধে। বুধবার উপজেলার অর্জুনা ইউনিয়নের জগৎপুরা এলাকায় এই ঘটনা ঘটে। ভূঞাপুর ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও জামায়াত নেতা কাজী নূরুল ইসলামসহ জামায়াতের নেতাকর্মীরা ওই এলাকায় তাদের প্রার্থীর জন্য ভোট চাইতে যান। পরে ভোটারদের তারা টাকা দিয়েছেন বলে তাদের ভিডিও ধারণ করে স্থানীয়রা। ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে, কয়েকজন ব্যক্তি পাঁচশ ও এক হাজার টাকার নোট দেখাচ্ছেন। টাকা দেখিয়ে তারা দাবী করছেন, ভোটের জন্য এই টাকা জামায়াতের নেতাকর্মীরা তাদের বিতরণ করেছেন। 

পরে এই ঘটনার ভিডিও মুহুর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল হয়। এই ঘটায় জামায়াত নেতা রবিউল আলম তালুকদার বাদী কয়েকজনের নামে থানায় মামলা দায়ের করেন। 

এদিকে ভাইরাল হওয়া এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এদিন বিকেলে ভূঞাপুর প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলন করেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর- গোপালপুর) আসনের জামায়াতের প্রার্থী মাওলানা হুমায়ুন কবির।

এই ঘটনায় জামায়াতের নেতাকর্মীরা বিকেলে ভূঞাপুর বাসস্ট্যান্ড মসজিদের সামনে বিক্ষোভ মিছিল করে দোষীদের শাস্তির দাবী করেছেন। 

অভিযোগে বলা হয়, উপজেলার জগৎপুরা এলাকায় ভোট চাইতে গেলে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাদের বাধা দেয়। এ সময় অভিযুক্তরা ভোটারদের মাঝে টাকা বিতরণের মিথ্যা অভিযোগ তুলে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা ভুক্তভোগীদের মারধর করে গলায় থাকা মাফলার টেনে হিঁচড়ে ফেলে দেয় এবং সঙ্গে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়। হামলার সময় তাদের সঙ্গীদের ওপরও আক্রমণ করা হয় বলে অভিযোগ করা 

জামায়াতের প্রার্থী মাওলানা হুমায়ুন কবির বলেন, ‘ভোট চাইতে দলের নেতাকর্মীরা অর্জুনা এলাকায় যায়। এ সময় বিএনপির নেতাকর্মীরা নিজেদের পকেট থেকে টাকা বের করে এই ঘটনা ঘটিয়ে জামায়াতের উপর দোষ চাপাচ্ছে। এই অপপ্রচারের নিন্দা জানাই। এই ঘটনাসহ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।’ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়