শিরোনাম
◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৬, ০৭:০১ বিকাল
আপডেট : ১০ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেন্দ্র দখল ঠেকাতে পারলেই ১১ দলীয় জোটের বিজয় নিশ্চিত: আসিফ মাহমুদ

এন এ মুরাদ, মুরাদনগর: এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, ভোটকেন্দ্র দখল ও টাকা দিয়ে ভোট কেনার সুযোগ বন্ধ করতে পারলেই মুরাদনগর আসনে ১১ দলীয় জোটের প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবেন।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ ইউনিয়ন পরিষদ মার্কেটের সামনে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বিএনপির মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে উদ্দেশ করে বলেন, “তিনি যতবার নির্বাচিত হয়েছেন, প্রতিবারই ভোটকেন্দ্র দখল ও টাকার বিনিময়ে ভোট কিনে সংসদ সদস্য হয়েছেন।”

তিনি আরও বলেন, “শুধু একটি বিষয় নিশ্চিত করতে পারলেই—তারা যেন ভোটকেন্দ্র দখল করতে না পারে—তাহলেই মুরাদনগর আসন থেকে ১১ দলীয় জোটের জামায়াত মনোনীত প্রার্থী ইউসুফ হাকিম সোহেল বিপুল ভোটে জয়লাভ করবেন।”

পথসভায় তিনি বলেন, “পাঁচবারের একজন সংসদ সদস্য ২৫ বছর ক্ষমতায় থেকেও যা করে দেখাতে পারেননি, মাত্র ১৫ মাসেই তার চেয়ে বেশি উন্নয়ন হয়েছে মুরাদনগরে।” উন্নয়ন ও পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রাখতে জনগণকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

দুর্নীতি ও চাঁদাবাজি রোধে জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ সোহেলের পক্ষে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন, “ঐ মার্কাই আমার মার্কা।”

এ সময় তিনি আরও ঘোষণা দেন, ১১ দলীয় জোটের প্রার্থী ইউসুফ সোহেল নির্বাচিত হলে এক মাসের মধ্যেই কুমিল্লা বিভাগ ঘোষণা করা হবে। পাশাপাশি বাঙ্গরা বাজার থানাকে উপজেলা হিসেবে ঘোষণা দেওয়ার আশ্বাসও দেন তিনি।

পথসভায় জামায়াতে ইসলামী মজলিসে সূরার সদস্য জালাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন—
জামায়াতে ইসলামী কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের এমপি প্রার্থী ইউসুফ সোহেল, এনপিপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট তরিকুল ইসলাম, এনসিপি মুরাদনগর উপজেলা উপদেষ্টা আলহাজ্ব গোলাম কিবরিয়া সরকার, এবং জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলা সাবেক আমির মনসুর মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পথসভায় স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়