শিরোনাম
◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৬, ০৬:৪৮ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুক্রবার জামায়াত আমীরের নির্বাচনী জনসভা লক্ষ্মীপুরে 

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: আগামী ৩০ জানুয়ারি শুক্রবার জামায়াত আমীরের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে লক্ষ্মীপুরে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে লক্ষ্মীপুরে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে জেলা জামায়াত সংবাদ সম্মেলন করেছে।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে জেলা জামায়াতের আয়োজনে লক্ষ্মীপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জনসভার আয়োজন এবং প্রস্তুতির বিস্তারিত জানানো হয়।

আয়োজিত সংবাদ সম্মেলনের সভাপতি, জেলা জামায়াতের আমীর ও লক্ষ্মীপুর-২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মাস্টার রুহুল আমিন ভূঁইয়া তার বক্তব্যে বলেন, জাতীয় নির্বাচনের আগে ভোটাধিকার, ন্যায়বিচার ও সুশাসনের দাবিতে ৩০ জানুয়ারি দুপুর ৩ ঘটিকার সময় লক্ষ্মীপুর সরকারি আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে আমীরে জামায়াতের নির্বাচনী জনসভা আয়োজন করা হচ্ছে। আমাদের আশা, সভায় দুই লাখ মানুষ অংশ নেবে এবং শহরের পুরো এলাকা লোকারণ্য থাকবে।

সংবাদ সম্মেলনের প্রধান অতিথি জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও লক্ষ্মীপুর-৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম জনসভায় গণমাধ্যমে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের কাছে প্রকৃত তথ্য তুলে ধরার আহ্বান জানান। এছাড়া জনসভাটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোর সার্বিক নজরদারি ও সহযোগিতা থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা ফারুক হোসাইন নুরনবী, সহকারী সেক্রেটারি মাওলানা নাছির উদ্দীন মাহমুদ, এডভোকেট মহসিন কবীর মুরাদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটোয়ারী, শহর জামায়াতের আমীর এডভোকেট আবুল ফারাহ নিশান প্রমুখ।

উল্লেখ, ২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি একই মাঠে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়