শিরোনাম
◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৬, ০৬:৩২ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় যুবকের ১৪ বছর কারাদণ্ড

মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় নয়ন আলী (২৪) নামের একজনকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. হায়দার আলী খোন্দকার আসামির উপস্থিতিতে এই দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডিত নয়ন রাজশাহী জেলার তানোর উপজেলার ময়েনপুর গ্রামের মো. আব্দুল মালেকের ছেলে। 
মামলার বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওদুদ জানান, ২০২৩ সালের ১৬ সেপ্টেম্বর গোপন সংবাদ ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার মরিচাডাঙ্গা খয়রাবাদ এলাকায় অভিযান চালায় র‍্যাব-৫। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দেশীয় লোহার তৈরি ২টি ওয়ান শুটারগানসহ নয়ন আলীকে আটক করা হয়। ব্যাপারে এসআই শ্রীকান্ত বিশ্বাস বাদী হয়ে পরদিন ১৭ সেপ্টেম্বর গোমস্তাপুর থানায় ১৮৭৮ সালের (সংশোধিত ২০০২) এর ১৯ এ ধারায় নয়ন আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কমকর্তা গোমস্তাপুর থানার এসআই মো. আলমগীর কবির মামলার তদন্ত শেষে একই বছরের ১৪ অক্টোবর নয়ন আলীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়