শিরোনাম
◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৬, ০৮:১৪ রাত
আপডেট : ১৬ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরলে প্রাইভেট কার–মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৭

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরলে চিকিৎসকের প্রাইভেট কারের সাথে মোটরসাইকেল,ভ্যান, সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষে ১ নিহত। আহত ৭। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশংকা জনক।

মঙ্গলবার সকালে বিরল স্থলবন্দর সড়কের ভবানীপুর বানিয়াপাড়া নামক স্থানে দূর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি শামসুল উদ্দিন (৪৫)। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির ঠিকানা ও আহত ব্যাক্তিদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, বিরল হতে দিনাজপুরে যাওয়ার অভিমূখে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অর্থ পেডিক চিকিৎসক ডাঃ মুক্তারুজামান দ্রæত গতিতে তার প্রাইভেটকারটি চালিয়ে দিনাজপুর জেলা শহরের দিকে যাচ্ছিলেন। প্রাইভেট কারটি যুগীহারী নামক স্থানে পৌছলে একটি চলন্ত মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক ও ১ শিশু বাচ্চা গুরুত্বর আহত হয়। এরপর বানিয়াপাড়া নামক স্থানে আরও ১টি ভ্যান ও সিএনজিকে ধাক্কা দিলে সেগুলো দুমড়ে মুচড়ে যায়। এতে আরো ৫ জন যাত্রী আহত হন। এসময় প্রাইভেট কারটি রাস্তায় গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহতের মুমুর্ষু অবস্থায় উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শামসুল উদ্দিন (৪৫) কে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে বিরল থানা অফিসার ইনচার্জ আল এমরান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আহত ও নিহতদের পরিচয় নিশ্চিত সহ যথাযথ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়