শিরোনাম
◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৬, ০৭:০৮ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেকু জব্দ

মো. আদনান হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে অনুমতি ছাড়া অবৈধভাবে তিন ফসলি কৃষিজমির মাটি কাটার অভিযোগে অভিযান চালিয়ে একটি ভেকু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় মাটি কাটার সঙ্গে জড়িতরা পালিয়ে যায়।

সোমবার (২৬ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে ধামরাই উপজেলার ধামরাই সদর ইউনিয়নের ডেমরান এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খান সালমান হাবিব। অভিযানে তিন ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির দায়ে একটি ভেকু জব্দ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, ডেমরান এলাকার আলীম, লিয়াকত ও কামাল দীর্ঘদিন ধরে অবৈধভাবে তিন ফসলি জমি থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করে আসছেন। এতে আশ পাশের কৃষিজমি ও সরকারি রাস্তার ক্ষতি হচ্ছে। স্থানীয়রা একাধিকবার বাধা দিলেও তারা তা উপেক্ষা করেন। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়।

এ বিষয়ে ইউএনও খান সালমান হাবিব বলেন, অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। ভবিষ্যতেও যারা এ ধরনের অবৈধ কাজে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়