শিরোনাম
◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৬, ১১:৩৯ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোল বন্দর কর্মচারীদের মানববন্ধনে ১ ঘন্টা আমদানি,রফতানি বন্ধ

আজিজুল হক, বেনাপোল (যশোর): অধিকাল ভাতা বন্ধের প্রতিবাদে বেনাপোলে বন্দর কর্মচারীদের  মানব বন্ধনে আজ একঘন্টা বন্ধ ছিল আমদানি,রফতানি ও বন্দর থেকে পণ্য খালাস কার্যক্রম। 

মঙ্গলবার সকাল সকাল সাড়ে ৯ টায় থেকে সকাল সাড়ে ১০ টা পর্যন্ত স্থলবন্দর দাবি আদায় পরিষদের আয়োজনে বেনাপোল বন্দরের কার্গোভেহিকেল টার্মিনালের সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে বন্দরের দেড় শতাধিক কর্মচারী অংশ নেয়।

মানবন্ধনে বন্দর কর্মচারীরা বলেন, অফিস সময়ের অতিরিক্ত সময় কাজের পারশ্রমিক হিসাবে তারা গত ২১ বছর ধরে অধিকাল ভাতা পেয়ে আসছিলেন। তবে গত দুই মাস ধরে এই অধিকাল ভাতা বন্ধ করেছে সরকার। এতে তারা অথনৈতিক ও মানসিক ভাবে ক্ষতির স্বিকার হচ্ছেন। বর্তমানে সপ্তাহে ৭ দিনে ২৪ ঘন্টা তাদের  অফিস করতে হয়। দ্রুত এই ভাতা চালু না করলে আগামীতে অফিস সময় বিকাল ৫ টার পর থেকে বন্দরের কার্যক্রম বন্ধ রাখার হুমকি দেন তারা।

এদিকে মানবন্ধনে কর্মবিরতির কারনে বন্ধ হঢে পড়ে আমদানি,রফতানি ও পণ্য খালাস। এতে বন্দরে সৃষ্টি হয় পণ্যজট। 
মানবন্ধনে বক্তব্য রাখেন, বন্দর ওয়ার হাউস ইনেসপেক্টর শাহাদত হোসেন,হাফিজুর রহমান,নাহিদ পারভেজ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়