শিরোনাম
◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৬, ০৮:২২ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীর সর‌লে অগ্নিকাণ্ডে ৪ বসতঘর পুঁড়ে ছাই: ১২লক্ষা‌ধিক টাকার ক্ষয়ক্ষ‌তি

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি বসতঘর সম্পূর্ণ পুঁড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে উপজেলার সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বা‌ড়ির রান্না ঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলেন- মুহাম্মদ নুরু সফা, বদরুজ্জামান, আহমদ ছফা ও মমতাজ উদ্দিন। আগুনে তাদের বসতঘরসহ  আসবাবপত্র, নগদ অর্থ ও প্রয়োজনীয় মালামাল সম্পূর্ণভাবে পুড়ে যায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ঘটনার সময় ঘরে পরিবারের কেউ না থাকায় কোনো মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মুহাম্মদ মিজানুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় চারটি বসতঘরের সর্বস্ব পুড়ে গেছে। ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে। তারা দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়