শিরোনাম
◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৬, ০২:৪৯ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশুলিয়ায় ঝুট ব্যবসায়ীকে গুলি

সাভারের আশুলিয়ায় আজাদ (৩১) নামে এক ঝুট ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। সোমবার বিকেলে সাভারের আশুলিয়ার ছয়তলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
 
পুলিশ জানায়, আজাদ সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় ইউনুসের ছেলে। তিনি ঝুটের ব্যবসা করতেন। কে বা কারা তাকে গুলি করেছে তা এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে- ঝুট ব্যবসার আধিপত্য নিয়ে এ ঘটনা ঘটতে পারে। 

আহতের স্বজনরা জানান, দুপুরে সাভারের আশুলিয়ার ছয়তলা এলাকায় নিজের ঝুটের গোডাউনে যান আজাদ। পরে তাকে কেউ গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতারে ভর্তি করেন। 

সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. এনামুল হক মিয়া বলেন, গুলিবিদ্ধ অবস্থায় আজাদ নামে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার পেটে গুলিবিদ্ধ হয়েছে। বর্তমানে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনও থানায় কেউ  অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়