শিরোনাম
◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৬, ০৭:০৬ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় কৃষিজমির মাটি সংগ্রহের দায়ে ৫ ইটভাটাকে ১৩ লাখ টাকা জরিমানা

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা: কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় আবাদযোগ্য কৃষিজমির মাটি সংগ্রহের দায়ে পাঁচটি ইটভাটাকে মোট ১৩ লাখ টাকা অর্থদণ্ড করেছেন উপজেলা প্রশাসন।

সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার চৌয়ারা, গলিয়ারা ও জোড়কানন পশ্চিম ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে পরিবেশ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো. রায়হান মোর্শেদ ও পরিদর্শক জোবায়ের হোসেন, সদর দক্ষিণ মডেল থানা পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরা অংশ নেন।

অভিযানকালে মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে আবাদযোগ্য কৃষিজমির মাটি সংগ্রহের প্রমাণ পাওয়ায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী জরিমানা করা হয়। এর মধ্যে চৌয়ারা ইউনিয়নের ফুনকা ব্রিকসকে ৫ লাখ টাকা, গলিয়ারা ইউনিয়নের লিজা ব্রিকসকে ২ লাখ টাকা এবং জোড়কানন পশ্চিম ইউনিয়নের রহমান ব্রিকস, ইউনূস ব্রিকস ও ইলিয়াছ ব্রিকসকে পৃথকভাবে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়।

আইনের ৫ (১) ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি ইট প্রস্তুতের উদ্দেশ্যে কৃষিজমি, পাহাড় বা টিলা থেকে মাটি কেটে বা সংগ্রহ করে কাঁচামাল হিসেবে ব্যবহার করতে পারবেন না। একই আইনের ১৫ (১) ধারায় উল্লেখ রয়েছে, এ বিধান লঙ্ঘন করলে অনধিক দুই বছরের কারাদণ্ড বা অনধিক পাঁচ লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।

অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার বলেন, কৃষিজমির মাটি রক্ষা এবং পরিবেশ সংরক্ষণে উপজেলা প্রশাসন সর্বদা সচেষ্ট রয়েছে। অবৈধভাবে মাটি সংগ্রহকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়