শিরোনাম
◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৬, ০৭:০৪ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএল ট্রফি নিয়ে রাজশাহীতে ওয়ারিয়র্সের বিজয় মিছিল, উৎসবের নগরী

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শিরোপা জয়ের আনন্দে উৎসবমুখর হয়ে ওঠে রাজশাহী নগরী। চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্সকে সংবর্ধনা জানাতে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ছাদখোলা বাসে চড়ে শহর প্রদক্ষিণ করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমসহ দলের খেলোয়াড়রা। পথে পথে বিপুল উৎসাহ-উদ্দীপনায় তাদের বরণ করে নেন ক্রিকেটপ্রেমী রাজশাহীর মানুষ।

শিরোপা জয়ের পর সোমবার সকাল সাড়ে ১০টায় রাজশাহীতে পৌঁছান রাজশাহী ওয়ারিয়র্সের ক্রিকেটাররা। তারা হযরত শাহমখদুম (র.) বিমানবন্দরে নামার পরপরই ট্রফি হাতে ছাদখোলা বাসে ওঠেন। বিমানবন্দরের সামনে আগে থেকেই প্রস্তুত ছিল সংবর্ধনার বহর।

পুলিশ স্কটের মাধ্যমে ছাদখোলা বাসটি নগরীর উদ্দেশে যাত্রা শুরু করে। বাসের সামনে ছিলেন দলটির মালিক নাবিল গ্রুপের শীর্ষ কর্মকর্তারা। এ সময় শত শত ক্রিকেটপ্রেমী মোটরসাইকেলে বহরটি ঘিরে রাখেন। তাদের হাতে ছিল ‘গর্বের জয়’, ‘বীরের শহর’, ‘জয় এসেছে, কাপ উঠেছে’ লেখা প্ল্যাকার্ড। বাসের সামনে ঝুলছিল ব্যানার—‘কাপ আইসিছে বাড়িতে’।

বিমানবন্দর থেকে রাজশাহী-নওগাঁ মহাসড়ক হয়ে আমচত্বর, বিমানচত্বর ও রুয়েট ফ্লাইওভার অতিক্রম করে বহরটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে পৌঁছায়। সেখানে শিক্ষার্থীরা ফুল ছিটিয়ে ক্রিকেটারদের স্বাগত জানান। অনেক শিক্ষার্থী নিজেদের পরনের শার্ট, টি-শার্ট ও সোয়েটার ছুড়ে দেন ক্রিকেটারদের দিকে। ক্রিকেটাররা সেগুলোতে অটোগ্রাফ দিয়ে আবার ফিরিয়ে দেন।

এ সময় অধিনায়ক শান্ত ও মুশফিকুর রহিম বারবার বিপিএল ট্রফি উঁচু করে ধরলে উল্লাসে ফেটে পড়েন সমর্থকেরা। বাদ্যযন্ত্রের তালে তালে আনন্দে বাসের ওপরেই নেচে ওঠেন ক্রিকেটাররা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকা ছাড়িয়ে বহরটি তালাইমারী, সাহেববাজার হয়ে রাজশাহী কলেজিয়েট স্কুল ও রাজশাহী কলেজের সামনে যায়। সেখানেও শিক্ষার্থীরা উচ্ছ্বাসের সঙ্গে সংবর্ধনা জানান। পরে লক্ষ্মীপুর, দড়িখড়বোনা, রেলগেট ও আমচত্বর ঘুরে পবা উপজেলার নাবিল ইন্ডাস্ট্রিয়াল পার্কে গিয়ে বিজয় মিছিলের সমাপ্তি ঘটে।

শহরজুড়ে ছাদখোলা বাসের পথে পথে মানুষ হাত উঁচিয়ে অভিনন্দন জানান। অনেকেই দূর থেকেই ক্রিকেটারদের সঙ্গে সেলফি তুলে স্মরণীয় মুহূর্ত ধরে রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়