শিরোনাম
◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৯ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

‘হাজার বার জয় বাংলা স্লোগান দেব’ তারেক রহমানের মঞ্চে ছাত্রদল নেতা (ভিডিও)

কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সমাবেশে জয় বাংলা স্লোগান দিয়েছেন আবির আব্দুল্লাহ চৌধুরী নামে এক ছাত্রদল নেতা। এই স্লোগানের ৯ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

গতকাল রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে চৌদ্দগ্রাম এইচ জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি এ স্লোগান দেন।

ওই সমাবেশের প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তবে তারেক রহমান মঞ্চে আসার আগেই তিনি তার বক্তব্যে একাধিকবার জয় বাংলা স্লোগান দেন।

আবির আব্দুল্লাহ চৌধুরী চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার জগন্নাথ দিঘি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ চৌধুরী পাশার ছেলে। তার বাবা জাতীয় পার্টি (কাজী জাফর) চৌদ্দগ্রাম উপজেলার বর্তমান সভাপতি।

ভাইরাল ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আজকে এই মঞ্চ থেকে আমার যদি মৃত্যুও হয়, আমি এই মঞ্চ থেকে হাজার বার বলব জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।

পরে এ বিষয়ে আবির আব্দুল্লাহ চৌধুরী গণমাধ্যমকে বলেন, জয় বাংলা কোনো দলের স্লোগান না, এটা আমাদের স্বাধীনতার স্লোগান। এর বাইরে কিছু না। স্বাধীনতাবিরোধী শক্তি আমার বিরুদ্ধে লেগেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়