শিরোনাম
◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৬, ০৬:৫০ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোট বেচাকেনা ঠেকাতে নজরদারিতে রাখতে হবে মোবাইল ব্যাংকিং: ইসি সানাউল্লাহ

মিজান লিটন: চাঁদপুরে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ভোট বেচাকেনা রোধে এবার প্রত্যেকটি আসনে মোবাইল ব্যাংকিং লেনদেনের ওপর বিশেষ নজরদারি রাখতে হবে। আগামী ৮ ফেব্রুয়ারি থেকে মোবাইল ব্যাংকিং এজেন্ট পয়েন্টগুলোতে নির্দিষ্ট সময়ে অস্বাভাবিক লেনদেন হলে দ্রুত ব্যবস্থা নিতে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে চাঁদপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিম এর সহিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মো. সানাউল্লাহ আরো বলেন, নির্বাচনে সরকারের পক্ষ থেকে কোন চাপ থাকবে না। তিনিটি মৌলিক পয়েন্ট স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তা রেখে নির্বাচন পরিচালনা করতে হবে। মাঠ পর্যায়ে নির্বাচন কমিশনের ছয়টি কমিটি কাজ করছে। তাদেরকে তদন্ত ও বিচারিক কাজ করার ক্ষমতা দেয়া হয়েছে।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ভোটারদের গণভোটে ভোট দেয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে। হ্যাঁ আর না ভোটে ভোটার তার পছন্দে আগামীর বাংলাদেশ গঠনে ভোট প্রয়োগ করবে।

জেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ও রিটানিং অফিসার মো. নাজমুল ইসলাম সরকার। সভায় উপস্থিত ছিলেন নির্বাচনের দায়িত্বে থাকা বিভিন্ন দফতরের কর্মকর্তা বৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়