শিরোনাম
◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৩ বিকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে পরিত্যক্ত ডোবা থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

মো. আদনান হোসেন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাই উপজেলায় একটি পরিত্যক্ত ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ধামরাইয়ের জয়পুরা এলাকার ছোট কালিয়াকৈর ব্রিজের পাশের একটি পরিত্যক্ত ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহত যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি।

পুলিশ জানায়, স্থানীয় লোকজন ব্রিজের নিচের ডোবায় মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি পাঁচ থেকে ছয় দিন আগে ডোবায় ফেলা হয়েছিল। মরদেহটি পচে যাওয়ায় শরীরে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কি না, তা এখনই নিশ্চিত হওয়া যায়নি।মৃত্যুর সঠিককারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়