শিরোনাম
◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৬, ০৭:২৪ সকাল
আপডেট : ২২ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমতলীতে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের আমতলী উপজেলার সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাদল প্যাদাকে গ্রেপ্তার করেছে আমতলী থানা পুলিশ।

রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে তার গ্রামের বাড়ি উপজেলার সদর ইউনিয়নের মানিকঝুড়ি গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। 

বিষয়টি নিশ্চিত করেছে আমতলী থানার ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন।

জানা গেছে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাদল প্যাদা তার অসুস্থ্য মাকে ঢাকায় ডাক্তার দেখিয়ে আজ আজকে বিকেলে বাড়িতে ফিরে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে চলমান ডেবিল হান্ট ফেইস- ২ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ আমতলী উপজেলার সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাদল প্যাদাকে গ্রেপ্তার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়