শিরোনাম
◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৬, ১২:৪৫ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কৃষিবিদ নিখোঁজের তিন দিন পর মরদেহ উদ্ধার

মাদারীপুরের শিবচর উপজেলায় নিখোঁজের তিন দিন পর মোহাম্মদ শহীদুল ইসলাম (৫২) নামে এক বিশিষ্ট কৃষিবিদের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সূর্যনগর বাজারসংলগ্ন হাইওয়ে এক্সপ্রেসওয়ের নিচের একটি আন্ডারপাস এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মোহাম্মদ শহীদুল ইসলাম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কৃষি গবেষণা প্রতিষ্ঠান সিআইএমএমওয়াইটি এর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর হিসেবে কর্মরত ছিলেন। তার নৃশংস হত্যাকাণ্ডে পরিবার, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ জানুয়ারি ঢাকার গুলশানে একটি ব্যাংকে পে-অর্ডার জমা দিতে গিয়ে তিনি নিখোঁজ হন। ওইদিন থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরদিন ২২ জানুয়ারি পরিবারের পক্ষ থেকে রাজধানীর গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় হাইওয়ে এক্সপ্রেসওয়ের আন্ডারপাসের নিচে হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। নিহতের কাছে থাকা কাগজপত্র ও অন্যান্য তথ্যের ভিত্তিতে তার পরিচয় শনাক্ত করা হয়।

শিবচর থানার ওসি রাকিবুল ইসলাম জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক আলামত থেকে এটি একটি নৃশংস ও পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। কে বা কারা এবং কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা উদঘাটনে পুলিশের একাধিক তদন্ত দল কাজ শুরু করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়