শিরোনাম
◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৬, ১০:৫৮ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

তরুণদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান: খাল খনন, স্টুডেন্ট লোন ও পরিবেশবান্ধব উন্নয়নের পরিকল্পনার কথা জানালেন(ভিডিও)

মনিরুল ইসলাম: চট্টগ্রামে জনসভায় যোগ দেওয়ার আগে তরুণদের সঙ্গে মতবিনিময় সভা করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে নগরীর নগরীর র‌্যাডিসন ব্লু হোটেলে ‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক এ তরুণদের সঙ্গে তিনি এই মতবিনিময় করেন। এতে চট্টগ্রাম নগর ও আশপাশের অর্ধশত কলেজ-বিশ্ববিদ্যালয়ের সাড়ে চারশ শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। 

অনুষ্ঠানে চট্টগ্রাম নগর ও আশপাশের এলাকার প্রায় অর্ধশত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাড়ে চারশ শিক্ষার্থী অংশ নেন। তরুণদের ভাবনা, প্রত্যাশা ও রাষ্ট্রনীতি বিষয়ে মতামত শুনতে এই আয়োজন বলে জানিয়েছে বিএনপি।

এক তরুণের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, চট্টগ্রাম ঢাকাসহ সব বড় শহরে জলাবদ্ধতা আছে। এটা কাটাতে একটা কাজ করতে হবে- তা হলো খাল খনন। বৃষ্টি হলে পানি জমে যায়। পানি তো কোথাও যেতে হবে। তাই দরকার খাল খনন। সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল আমরা খনন করব।

অনুষ্ঠানের শুরুতে তরুণদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, এ মুহূর্তে আমাদের সুবিধা হল, আমাদের যুব শক্তি অনেক বেশি। যা আগামী ১৫-২০ বছর থাকবে। এই ওয়ার্ক ফোর্সের সুবিধা আমরা পাব। বাংলাদেশকে আমরা কীভাবে আগামী দিনে সাজাতে চাই সেটা বলব।

তিনি বলেন, বললে অনেক কথা বলতে পারি- এ খারাপ ও খারাপ। কিন্তু তাতে সমাধান আসবে না। অনেক সমস্যা আছে সেগুলো নিরসনে কিছু প্ল্যান গ্রহণ করেছি। ভবিষ্যতে আপনারা যারা দেশ পরিচালনা করবেন তারা কীভাবে দেশকে পরিচালনা করবেন তা শুনতে চাই।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের ব্যাংকগুলোতে ঋণ নেওয়ার প্রক্রিয়া জটিল। সব আইন পরিবর্তন করা যাবে না, কিন্তু সহজীকরণ করা যাবে। বাংলাদেশের তরুণেরা অনেকেই বিদেশে পড়ালেখা করতে যেতে চায়, কিন্তু ভিসা ফিসহ অন্যান্য খরচ মেটাতে পারে না। এজন্য স্টুডেন্ট লোন দেওয়ার পরিকল্পনা আছে বিএনপির।

আগের সরকারের আমলে কথিত উন্নয়নকে প্রাধান্য দিতে গিয়ে পরিবেশ ধ্বংস করেছে। আগামীর সরকার এই বিষয়টি গুরুত্ব দেবে। জলাবদ্ধতা নিরসনে দেশব্যাপী খাল খনন ও পাঁচ বছরে ৫০ কোটি গাছ লাগানোর পরিকল্পনা আছে বিএনপির।

চাঁদাবাজি বন্ধে বিএনপির পরিকল্পনা জানতে চান এক শিক্ষার্থী। জবাবে তারেক রহমান জানান, এই বিষয়টিকে দুইভাবে দেখে বিএনপি। একটা প্রফেশনাল ক্রিমিনাল আরেকটি সিজেনাল ক্রিমিনাল। সরকার যখন প্রশাসনকে ম্যাসেজ দেবে সন্ত্রাস ও দুর্নীতি কোনোটায় সরকার সহ্য করবে না। সঙ্গে সঙ্গে ৩০ শতাংশ ক্রাইম ও করাপশন কমে যাবে। বাকিটা প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে।

তিনি বলেন, এ সময় প্রতিশ্রুতি দিয়ে বাস্তবায়নের চেষ্টা না করলে রাজনৈতিক দলের কোনো লাভ নেই, জনগণ তাদের পাশে থাকবে না। 

তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা ব্যবস্থা শক্তিশালী করা এবং দুর্নীতি রোধ করতে না পারলে কোনো পরিকল্পনাই সফল হবে না। চাঁদাবাজি সমস্যা নানাভাবে সমাজে ছড়িয়ে রয়েছে। একটা সরকারের অনেক বার্তা অনেক কিছুকেই সমাধান করতে পারে। সরকারের বার্তা যদি থাকে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, তাহলে এই অপরাধ অনেকখানিই কমে যাবে। কেউ সাহস পাবে না দুর্নীতি করতে।

২০০৫ সালের ৬ মে চট্টগ্রামের লালদীঘি মাঠে সর্বশেষ জনসভা করেছিলেন তারেক রহমান। সে সময় তিনি ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব। এবার দলের চেয়ারম্যান হিসেবে চট্টগ্রাম সফরে এসেছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়