শিরোনাম
◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৬, ০৮:৫০ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনাকে চোখে চোখ রেখে কথা বলেছি, দরবেশকে দরবেশ আমিই বানিয়েছি: আন্দালিব রহমান পার্থ

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও বিএনপি জোটের ভোলা-১ আসনের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, ২০০৮ সালে আমার বাবার প্রতি ভোলাবাসীর আস্থা ও দোয়ায় আমি সংসদে গিয়েছিলাম, আমরা সেসময়ে বিরোধী দল ছিলাম। আপনারা জানেন, তখন কারা ক্ষমতায় ছিল, ভোলার কী পরিবেশ ছিল। তবে আলহামদুলিল্লাহ, ২০০৮ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত আপনারা আমাকে দেখেছেন ছোট থেকে বড় হতে, সংসদে, টকশোতে, রাজপথে, সব জায়গায়।

তিনি বলেন, এমন একটা সময় ছিল যখন আমি শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলতাম, তখন বাংলাদেশে অনেকেই সাহস করত না। বাংলাদেশের দরবেশকে (সালমান এফ রহমান) দরবেশ আমি বানিয়েছিলাম। লোটাস কামাল থেকে আরম্ভ করে বিদ্যুতের যত চুরি বাংলাদেশে আওয়ামী লীগ সরকার যে একটা ফ্যাসিস্ট ছিল সেটা আপনাদের দোয়ায় ভোলার পার্থ সেটা বাংলাদেশের মানুষের মুখে মুখে দিয়ে দিয়েছিলাম।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে নির্বাচনি গণসংযোগকালে ভোলা শহরের নতুন বাজারে অবস্থিত ভোলা জেলা বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) কার্যালয়ের সামনে নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি।

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, আল্লাহ এবার একটা সুযোগ দিয়েছেন ভোলা সদরের মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমরা সব ভেদাভেদ ভুলে আহ্বান করবো আসুন আমরা ভোলাটাকে গড়ি। আমরা কারো সাথে অন্যায় করতে চাইনা, কোনো প্রতিশোধ নিতে চাই না। সবাইকে সাথে নিয়ে একটা সুন্দর, মানবিক ও শান্তিপূর্ণ ভোলা গড়তে চাই। যেখানে চাঁদাবাজি, লুট, টেন্ডারবাজি হবে না। যেখানে শালিশ করে পয়সা খাওয়া হবে না।

আমি আপনাদেরকে একটা কথা বলি, ভোলাকে হয়তো সিঙ্গাপুর বানাতে পারবো না, তবে যদি সুযোগ পাই তাহলে মানুষের জন্য কাজ করে যাব।

এ সময় বিজেপির ভোলা জেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোত্তাছিম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. নুরনবীসহ জেলা, উপজেলা, পৌরসভাসহ বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে, এদিন দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা থেকে ভোলা সদর উপজেলার খেয়াঘাটে এসে পৌঁছান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। এরপর সেখান থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেন তিনি। তাকে সংবর্ধনা জানাতে ভোলার খেয়াঘাট সড়কে ঢল নামে মানুষের।

সূত্র: ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়