শিরোনাম
◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৬, ০৭:১১ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী চিতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী 

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে বিদেশী অস্ত্রসহ হাসান তারেক ওরফে চিতা নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তলসহ ৫ রাউন্ড এ্যামোনিশন, ১টি ম্যাগাজিন ও ২টি মোবাইল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার লতিফপুর গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।

লক্ষ্মীপুর সদর সেনাক্যাম্প সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত মো. হাসান তারেক (৩০) পশ্চিম লতিফপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে এবং ওই এলাকার শীর্ষ সন্ত্রাসী ছোট কাউসারের সহযোগী।

সদর আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মো. রাহাত খান এবং ক্যাপ্টেন আরমান হাবিব অপুর নেতৃত্বে অভিযান পরিচালনা করে অস্ত্রসহ ওই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়