শিরোনাম
◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৬, ০৮:৩২ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ২০ লক্ষ টাকার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় ৬ হাজার ৯৮৫ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০), সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। ইয়াবার আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা বলে জানিয়েছেন র‌্যাব।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৩ টার দিকে নগরকান্দার জয়বংলা রেলক্রসিংয়ের পশ্চিম পাশে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার হওয়া ওই দুই মাদক কারবারি হলেন- পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাহুমুদকান্দা এলাকার মো. ফাইজুল সরদারের ছেলে মো. নাঈম (২৪) ও একই উপজেলার মাটিভাঙ্গা এলাকার মো. বদরুজ্জামানের ছেলে মো. শফিকুল ইসলাম (২৩)।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়