শিরোনাম
◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬, ০৮:১০ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বহুল আলোচিত ইউএনও আল-আমিনকে জীবননগর থেকে প্রত্যাহার

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা): জীবননগর উপজেলার বহুল আলোচিত ও সমালোচিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-আমিনকে অবশেষে বদলি করা হয়েছে। এক দাপ্তরিক আদেশে তাকে জীবননগর থেকে প্রত্যাহার করে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, হবিগঞ্জের বাহুবল উপজেলার ইউএনও লিটন চন্দ্র দে-কে জীবননগর উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ইউএনও আল-আমিনের প্রত্যাহারের খবরে জীবননগরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয়ভাবে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্ব্যবহার, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন ধরে আলোচিত ছিল। বদলির খবরে অনেক এলাকায় আনন্দ প্রকাশ করে মিষ্টি বিতরণ করা হয়েছে বলেও জানা গেছে।

বিসিএস ৩৬তম ব্যাচের এ কর্মকর্তা গত বছরের ২৩ অক্টোবর ২০২৪ সালে জীবননগর উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি নানা বিতর্কে জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে উপজেলার বিভিন্ন দপ্তরে অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে, যা নিয়ে জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং বিভিন্ন ইলেকট্রনিক গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হয়।

উল্লেখ্য, সম্প্রতি জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনার দিন উপজেলা বিএনপির নেতাকর্মীরা ইউএনও আল-আমিনকে প্রত্যাহারের দাবিতে আল্টিমেটাম দিয়েছিলেন। ওই ঘটনার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়