শিরোনাম
◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৬, ০৮:০৩ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পবিত্র রমজান মাসে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার দাবীতে নওগাঁয় সমাবেশ 

নওগাঁ প্রতিনিধি: পবিত্র রমজান মাসে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার দাবীতে নওগাঁয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার  সকাল সাড়ে ১১টায় শহরের মুক্তি মোড়ে মাইক্রোবাস স্ট্যান্ডের সামনে নওগাঁ জেলার সচেতন নাগরিক সমাজের ব্যানারে ঘণ্টা ব্যাপি এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ সভাপতিত্ব করেন ইউনূস আলী।

এসময় বক্তব্য রাখেন মামুনুর রশীদ, আতিকুর রহমান সুমন, আবু সোহাইব প্রমূখ। সমাবেশ বক্তারা বলেন, বাংলাদেশের জনসংখ্যার শতকরা ৯৮% জনগণ হচ্ছেন মুসলমান। পবিত্র রমজান মাসে ছুটি পাওয়া মুসলিম শিক্ষার্থীদের সাংবিধানিক অধিকার। রাষ্ট্র অবশ্যই জনগণের অধিকার পূরণ করতে বাধ্য। তাই পবিত্র রমজান মাসে দেশের সকল প্রতিষ্ঠান বন্ধ রাখাতে হবে এবং শিক্ষার্থীদের রোজা রাখার সুযোগ দিতে হবে। বক্তারা আরো বলেন, রমজান মাসে দ্রব্যের দাম বৃদ্ধি না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এবং অবিলম্বে পবিত্র রমজানে ক্লাস বন্ধ করে ছুটি ঘোষণা করতে হবে। নয়ত দেশব্যাপী ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে বলে বক্তারা হুশিয়ারী দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়