শিরোনাম
◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬, ০৭:২২ বিকাল
আপডেট : ২০ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সদরপুরে সরকারি খালে বালু লুট, প্রশাসনের হানা: জব্দ ড্রেজার ও পাইপ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। সরকারি খাল রক্ষা ও পরিবেশ সংরক্ষণে পরিচালিত এক অভিযানে দুইটি ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ প্লাস্টিক পাইপ জব্দ করা হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের কাজী ডাঙ্গী এলাকার রামনগর খালে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে গিয়ে দেখা যায় একটি সংঘবদ্ধ চক্র সরকারি খালে অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে মাটি ও বালু উত্তোলন করছে, যা পরিবেশ ও কৃষিজমির জন্য মারাত্মক হুমকি। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে দুইটি ড্রেজার মেশিন এবং কয়েক হাজার ফুট প্লাস্টিক পাইপ জব্দ করা হয়।

জব্দকৃত ড্রেজার ও পাইপ আকোটের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম বেপারীর জিম্মায় রাখা হয়েছে। এ ঘটনায় ড্রেজারের মালিক ও বালু ব্যবসায়ী মিনা মোল্লার বিরুদ্ধে সদরপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া বলেন, “সরেজমিনে গিয়ে দেখা যায় রামনগর খালে অবৈধভাবে দুইটি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। ড্রেজারের মালিক মিনা মোল্লা বিষয়টি স্বীকার করেছেন। আইন অনুযায়ী ড্রেজার ও পাইপ জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়