শিরোনাম
◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৮ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী সোনাকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ এর সদস্যরা।

রবিবার বিকেলে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোনা সিরাজগঞ্জ পৌরসভার সাহেদ নগর বেপারীপাড়া মহল্লার মৃত ইসলামের ছেলে।

সোমবার (১২ জানুয়ারী) দুপুরে র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মোঃ উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২ মার্চ ২০২০ সালে আসামী সোনার বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মাদক মামলা দায়ের হয়। এই মামলার বিচার কাজ শেষে সিরাজগঞ্জ অতিরিক্ত দায়রা জজ আদালত নং-১, উক্ত মামলায় অভিযুক্ত মোঃ সোনাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ড ও একেই সাথে বিশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাস বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে।

এই রায় হওয়ার পর থেকেই আসামী সোনা দেশের বিভিন্ন স্থানেÍ পরিচয় বদলে আত্মগোপনে থাকেন। এরই ধারাবাহিকতায় গত রবিবার র‌্যাব-১২ এর সদস্যরা একটি অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী সোনাকে গ্রেফতার করতে করে। গ্রেফতারের পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়