শিরোনাম
◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৬, ০৬:৪৬ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ: গত ১ মাস ধরে সিরাজগঞ্জ পৌরসভার দিয়ারধানগড়া ও সয়াগোবিন্দ (ভাঙ্গাবাড়ী) মহল্লার মধ্যে সংর্ঘষের ঘটনার জের ধরে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে সিরাজগঞ্জ শহরের এসবি ফজলুল হক রোডে তার নিজ বাসভবনে দুই মহল্লার সংঘর্ষেল সময় এই হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে একটি মোটরসাইকেলে তিনজন যুবক শরীফুল ইসলাম ইন্নার বাড়ির সামনে এসে দুটি পেট্রল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। পেট্রল বোমার বিস্ফোরণে বাড়িতে আগুন লাগলে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ দগ্ধ হয়নি। শরীফুল ইসলাম ইন্না সিরাজগঞ্জ প্রেসক্লারে সাধারণ সম্পাদক ও এনটিভি ও দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

এ বিষয়ে সাংবাদিক শরীফুল ইসলাম ইন্না বলেন, দীর্ঘদিন ধরে দিয়ারধানগড়া ও ভাঙ্গাবাড়ি মহল্লায় মারামারি চলছে। গতকাল থানায় বসে মিমাংসা করা হয়েছিল। আমার বাসা দুই গ্রামের বর্ডারে। ওদের মূল লক্ষ্য আমার বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেবে। গতকাল রাতে তিনটি মোটসাইকেলে ৬ জন এসে দুইটা পেট্রোল নিক্ষেপ করেছে৷ সামনের আরও দুইটা বাড়িতেও পেট্রোল বোমা নিক্ষেপ করেছে তরা।

রবিবার (১ জানুয়ারী) সকালে সিরাজগঞ্জ সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি শোনার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। দুর্বৃত্তদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়