শিরোনাম
◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৬, ০৬:২৪ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোর জেলা যুবদলের সাবেক সভাপতির মৃত্যুতে ধানের শিষের প্রার্থী লিটনের শোক

আজিজুল হক, (যশোর): যশোর জেলা যুবদলের সাবেক সভাপতি এহসানুল হক মুন্না ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার আকস্মিক মৃত্যুতে যশোর জেলা জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে এহসানুল হক মুন্না’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র শার্শা উপজেলা শাখার সাধারন সম্পাদক ও যশোর ৮৫/১ শার্শা আসনে ধানের শিষের মনোনিত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন। 

নুরুজ্জামান লিটন বলেন, এহসানুল হক মুন্না দীর্ঘকাল যশোর জেলা যুবদলের নেতৃত্বের অগ্রভাগে ছিলেন। আন্দোলন-সংগ্রামে রাজপথে তার বলিষ্ঠ উপস্থিতি নেতাকর্মীদের অনুপ্রেরণা জোগাত। রাজনৈতিক কারণে তিনি বহুবার জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু দলের আদর্শ থেকে বিচ্যুত হননি। জগত সংসার থেকে তিনি বিদায় নিলেও রাজনৈতিক জীবনে তার ত্যাগ ও আদর্শ্য তাকে দল শত বছর মনে রাখবে।

এদিকে নুরুজ্জামান লিটন ছাড়াও শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সভাপতি আবুল হাসান জহীর,যুব দলের আহবাহক মোস্তাফিজ্জোহা সেলিম,সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম,ছাত্র দলের আহবাহক শরিফুল ইসলাম চয়ন,বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন,সাধারন সম্পাদক আবু তাহের ভারত,যুবদলের আহবাহক মফিজুর রহমান বাবু,সদস্য সচিব রাহানুজ্জামান দিপু,ছাত্র দলের আহবাহক আরিফ হোসেন শোক প্রকাশ করেছেন।

এদিকে শনিবার রাতেই মরহুমের মরদেহ দেখতে তার চাঁচড়া ডালমিল এলাকার বাড়িতে ছুটে যান অসংখ্য নেতৃবৃন্দ। আজ রোববার জোহর বাদ চাঁচড়া ডালমিল মোড়ে নামাজে জানাজা শেষে চাঁচড়া রাজবাড়ি কবরস্থানে তার দাাফন সম্পন্ন হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়