শিরোনাম
◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৬, ০৭:৩৯ বিকাল
আপডেট : ২০ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নগরকান্দায় নিখোঁজের চারদিন পর নিজ পুকুর থেকে কৃষকের মরদেহ উদ্ধার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নিখোঁজের চারদিন পর নিজ পুকুর থেকে আঞ্জু মোল্লা (৬০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (০৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার রামনগর ইউনিয়নের পূর্ব রাধানগর এলাকার গনি মোল্লার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে নগরকান্দা থানা পুলিশ।

নিহত আঞ্জু মোল্লা পূর্ব রাধানগর গ্রামের মৃত গনি মোল্লার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয় সূত্র ও পরিবার জানায়, গত মঙ্গলবার রাত থেকে আঞ্জু মোল্লা নিখোঁজ ছিলেন। আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তিনি এক ছেলে ও তিন মেয়ের জনক।

নিহতের স্ত্রী সুফিয়া বেগম অভিযোগ করে বলেন,“মঙ্গলবার রাতে আমার স্বামী বাড়ি ফেরেননি। এরপর থেকে সর্বত্র খোঁজ নিয়েও কোনো খবর পাইনি। কে বা কারা আমার স্বামীকে হত্যা করেছে, আমি এর সুষ্ঠু বিচার চাই।”

নিহতের বড় ভাই সারোয়ার মোল্লা বলেন, “মঙ্গলবার থেকে আমার ছোট ভাই বাড়িতে ফেরেনি। শুক্রবার সকালে স্থানীয়রা আমাদের পুকুরে একটি লাশ ভাসতে দেখে খবর দিলে আমরা পুলিশকে জানাই। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। আমার জানামতে, আঞ্জু মোল্লার সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। কীভাবে তার মৃত্যু হলো, তা বুঝতে পারছি না।”

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়