শিরোনাম
◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৬, ০৭:২৭ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হজ ২০২৬: ফরিদপুরে নিবন্ধিত হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ১১ জানুয়ারি

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ২০২৬ সালের পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ফরিদপুর জেলার নিবন্ধিত হজযাত্রীদের স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম (চূড়ান্ত মেডিকেল চেকআপ) আগামী ১১ জানুয়ারি ২০২৬ খ্রি., রবিবার থেকে শুরু হবে। এ কার্যক্রম অনুষ্ঠিত হবে ফরিদপুর জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে।

ফরিদপুরের সিভিল সার্জনের নির্দেশনায় হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। নির্ধারিত তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলো নিজ নিজ তালিকাভুক্ত তারিখে হজযাত্রীদের উপস্থিত করবেন। এ সংক্রান্ত তালিকা ইতোমধ্যে হজ এজেন্সিগুলোর কাছে প্রেরণ করা হয়েছে।

ম্যানিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা প্রদানের পূর্বে মেডিকেল চেকআপের অংশ হিসেবে হজযাত্রীদের ফরিদপুর জেনারেল হাসপাতাল থেকে নিম্নলিখিত পরীক্ষাগুলো সম্পন্ন করে রিপোর্ট সঙ্গে নিয়ে আসার জন্য অনুরোধ করা হয়েছে—

- Complete Blood Count (CBC) with ESR

- Random Blood Sugar (RBS)

- Serum Creatinine

- Blood Group and Rh Typing

- Urine R/M/E

- X-ray Chest (P/A View)

- ECG

ফরিদপুর জেনারেল হাসপাতালে সরকার নির্ধারিত পরীক্ষার মূল্য তালিকা অনুযায়ী মোট ব্যয় হবে ৬৬০ টাকা মাত্র।

পরীক্ষার স্থান ও কক্ষ নম্বর:

- প্যাথলজি নমুনা সংগ্রহ: রুম নং–১২ (নিচতলা)

- এক্স-রে: রুম নং–০৬ (নিচতলা)

- ইসিজি: রুম নং–২১ (২য় তলা)

- মেডিকেল চেকআপ বোর্ড: কনফারেন্স রুম (৩য় তলা)

বিশেষ দ্রষ্টব্য হিসেবে জানানো হয়েছে, প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্যাথলজি নমুনা সংগ্রহ করা হবে।

এছাড়া সম্মানিত সকল হজযাত্রীকে নির্ধারিত ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত মেডিকেল ফর্ম প্রিন্ট করে সঙ্গে আনতে হবে। মেডিকেল বোর্ড কর্তৃক চূড়ান্ত অনুমোদনের পর টোকেন সংগ্রহ করে তা টিকাদানের জন্য সংরক্ষণ করতে বলা হয়েছে।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য সিভিল সার্জন অফিস, ফরিদপুরের ওয়েবসাইট (cs.faridpur.gov.bd) থেকে জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়