শিরোনাম
◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৬, ০৭:৫৫ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হরিণ শিকারের ফাঁদে আটকা বাঘ যেভাবে উদ্ধার হলো

বাগেরহাটের মোংলা উপজেলার শরকির খাল–লাগোয়া সুন্দরবনে চোরা শিকারিদের পাতা হরিণ শিকারের ফাঁদে আটকে পড়া রয়েল বেঙ্গল টাইগারটি অবশেষে উদ্ধার করা হয়েছে। বন বিভাগের বিশেষজ্ঞ দল আজ রোববার (৪ জানুয়ারি ২০২৬) সকালে সফলভাবে বাঘটিকে ফাঁদ থেকে মুক্ত করে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, মোংলার বৌদ্ধমারী ও জয়মনি এলাকার মধ্যবর্তী শরকির খাল পাড়সংলগ্ন বনের ভেতরে শিকারিদের পাতা ফাঁদে বাঘটি আটকে পড়েছিল। খবর পাওয়ার পর থেকেই বন বিভাগের পক্ষ থেকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয় এবং এলাকাটি ঘিরে রাখা হয়।

তিনি বলেন, খালপাড় থেকে প্রায় আধা কিলোমিটার ভেতরে বাঘটি ফাঁদে আটকে ছিল। রোববার সকালে ঢাকা থেকে আগত বন বিভাগের ভেটেরিনারি সার্জনের তত্ত্বাবধানে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়। প্রয়োজনে ট্র্যাংকুলাইজার গান ব্যবহার করে বাঘটিকে নিয়ন্ত্রণে এনে নিরাপদে ফাঁদ থেকে মুক্ত করা হয়।

বন বিভাগ সূত্র জানায়, প্রাথমিকভাবে বাঘটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়েছে। গুরুতর কোনো আঘাত না থাকলেও চিকিৎসা ও পর্যবেক্ষণের জন্য বাঘটিকে বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে। প্রয়োজনে তাকে খুলনা বা ঢাকার বন বিভাগের রেসকিউ সেন্টারে পাঠানো হবে।

সহকারী বনসংরক্ষক দ্বীপন চন্দ্র দাস আরো জানান, বাঘ উদ্ধার অভিযানে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেন। উদ্ধার কার্যক্রম চলাকালে জননিরাপত্তার স্বার্থে ওই এলাকায় সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ রাখা হয়।

এদিকে বাঘ উদ্ধার হওয়ার খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা জানান, শিকারিদের পাতা ফাঁদে বাঘ আটকে পড়ার ঘটনাটি সুন্দরবনের বন্যপ্রাণী নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছিল।

বন বিভাগ বলছে, সুন্দরবনে অবৈধ শিকার ও ফাঁদ পাতা বন্যপ্রাণীর জন্য মারাত্মক হুমকি। এ ঘটনায় জড়িত চোরা শিকারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান জোরদার করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়