শিরোনাম
◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২৬, ০৬:৪৬ বিকাল
আপডেট : ২৪ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লা-১ আসনে বিএনপির দুই প্রার্থী পিতা-পুত্রের মনোনয়ন বৈধ

হোসাইন মোহাম্মদ দিদার, (দাউদকান্দি) কুমিল্লা: কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ড. খন্দকার মোশারফ হোসেন ও পুত্র ড. খন্দকার মারুফ হোসেনের দাখিলকৃত উভয়ের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু.রেজা হাসান।

শুক্রবার ( ২ জানুয়ারি) সকাল ১০টায় কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন কর্তৃপক্ষ তাদের মনোনয়নপত্র বৈধ বলে জানান, জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মো. রেজা হাসান। ফলে এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে তাদের অংশগ্রহণে আর কোনো আইনগত বাধা রইল না।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবরে দাউদকান্দি ও মেঘনা উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, দলীয় ঐক্যের মাধ্যমে আসন্ন নির্বাচনে বিজয় অর্জন সম্ভব হবে। তারা আরো জানায়, নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে এবং নির্বাচন কমিশনের ঘোষণায় বিএনপির প্রার্থীদের অবস্থান আরও শক্তিশালী হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়