শিরোনাম
◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২৬, ১২:০১ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিহতের মরদেহের সঙ্গে মিলল অতিরিক্ত একটি পা, যা জানা গেল

রাজশাহীর পুঠিয়ায় ট্রাক উল্টে নিহতের মরদেহের সঙ্গে পাওয়া গেছে একটি অতিরিক্ত পা। নিহতের নিজের দুই পায়ের পাশাপাশি থাকা এই অতিরিক্ত পাটি কার, তা এখনো শনাক্ত করা যায়নি। বিষয়টি নিয়ে চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে নিহতের পরিবার।

নিহত সেন্টু নাটোরের বাসিন্দা। নিহতের পরিবারের সদস্যরা জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করে পুলিশের কাছ থেকে বুঝে নেন। পরে বাড়িতে এনে গোসল করানোর সময় তারা লক্ষ্য করেন, মরদেহের সঙ্গে দুটির পরিবর্তে তিনটি পা রয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হলে জানানো হয়, দুর্ঘটনায় গুরুতর আহত রায়হানের একটি বিচ্ছিন্ন পা ভুলবশত সেন্টুর মরদেহের সঙ্গে চলে আসতে পারে।

এ তথ্যের ভিত্তিতে আহত রায়হানের স্বজনরা নাটোরে এসে অতিরিক্ত পা টি পরীক্ষা করে দেখেন। তবে তারা নিশ্চিত করেন, এটি রায়হানের নয়। রায়হান রাজশাহীর চারঘাট উপজেলার খুঁটিপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে। দুর্ঘটনায় তার এক হাতের কবজি ও দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রায়হানের ভাতিজা অনিক জানান, রায়হানের দুই পা কোমরের নিচ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছিল। একটি পা নাটোরে আছে—এমন খবর পেয়ে তারা সেখানে যান। কিন্তু সেখানে থাকা তিনটি পায়ের একটিও তাদের রোগীর নয়।

তিনি বলেন, রায়হানের জন্মগতভাবে পায়ের আঙুলের মাঝে স্বাভাবিকের তুলনায় বেশি ফাঁকা ছিল, অথচ পাওয়া পাগুলোর কোনোটিতেই সে বৈশিষ্ট্য নেই।

এ ঘটনায় নিহত সেন্টুর চাচাতো ভাই কামরুল ইসলাম বলেন, পুলিশ প্রথমে আমাদের জানিয়েছিল অতিরিক্ত পাটি আহত রায়হানের; কিন্তু তার স্বজনরা এসে তা অস্বীকার করছেন। এখন এই অতিরিক্ত পা নিয়ে আমরা কী করব, সেটাই বুঝতে পারছি না।

এ বিষয়ে পুঠিয়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সরোয়ার হোসাইন বলেন, দুর্ঘটনার সময় একজন গুরুতর আহত ব্যক্তি ছিলেন, যার দুই পা বিচ্ছিন্ন ছিল। তাকে দ্রুত হাসপাতালে পাঠানো সবচেয়ে জরুরি ছিল। ঘটনাস্থলে তীব্র দুর্গন্ধ থাকায় দ্রুত মরদেহ উদ্ধার করে পুলিশের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় অসাবধানতাবশত কোনো মরদেহের সঙ্গে অতিরিক্ত একটি পা চলে যেতে পারে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম বলেন, দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবার বর্তমানে গভীর শোকে রয়েছে। আপাতত নিহত সেন্টুর পরিবারকে অতিরিক্ত পাটি সংরক্ষণ করতে বলা হয়েছে। দুর্ঘটনায় আরও দুজন নিহত হয়েছেন। যদি এটি তাদের কারও হয়, তাহলে সংশ্লিষ্ট পরিবার পরে এসে তা শনাক্ত করে নিয়ে যেতে পারবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়