শিরোনাম
◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৮ বিকাল
আপডেট : ১৭ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে ফসলি জমির মাটি কাটায় ভাটা মালিককে জরিমানা

মো: আদনান হোসেন, ধামরাই ঢাকা : ঢাকার ধামরাইয়ে অনুমতি ছাড়া অবৈধভাবে তিন ফসলি জমির মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি ইটভাটার মালিককে জরিমানা করা হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের চনপাড়া এলাকায় স্টার ব্রিকসের পাশে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রিদওয়ান আহম্মেদ রাফি। অভিযানে স্টার ব্রিকসের মালিক মো. হামিদ আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মাটি কাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, স্টার ব্রিকস কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে অবৈধভাবে তিন ফসলি জমির মাটি কেটে ইটভাটায় নিয়ে যাচ্ছিল। এতে আশপাশের বাড়িঘর ঝুঁকির মুখে পড়ছে এবং পাশের সরকারি সড়কও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বারবার নিষেধ করা হলেও তারা কোনো কর্ণপাত না করায় এলাকা বাসী বাধ্য হয়ে উপজেলা প্রশাসনকে বিষয়টি জানান।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহম্মেদ রাফি বলেন, অনুমতি ছাড়া কৃষিজমির মাটি কাটা সম্পূর্ণ অবৈধ। অভিযোগের সত্যতা পাওয়ায় স্টার ব্রিকসের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং মাটি কাটা তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয়েছে। কৃষিজমি রক্ষায় উপজেলা প্রশাসন সব সময় কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়