শিরোনাম
◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪১ বিকাল
আপডেট : ১১ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টিপু হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে ফরিদপুরের এসপি, আসামিদের গ্রেপ্তারের আশ্বাস

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে অটোরিকশা চালক টিপু শেখ হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম। 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তিনি ঘটনাস্থলে গিয়ে তদন্ত কার্যক্রম তদারকি করেন এবং নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

জানা যায়, গত ১৮ ডিসেম্বর ফরিদপর সদরের চাঁদপুর গ্রামের একটি কলাবাগান থেকে অটোরিকশা চালক টিপু শেখের মরদেহ উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ। পরে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এ ঘটনায় পরদিন ১৯ ডিসেম্বর নিহতের ভাই মো. সিদ্দিক শেখ বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনাস্থল পরিদর্শনকালে পুলিশ সুপার নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান এবং ঘটনার সঙ্গে জড়িত আসামিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দেন। তিনি তদন্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলামসহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

পুলিশ সূত্র জানায়, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়