শিরোনাম
◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৭:০৫ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাতের আঁধারে দুঃসাহসিক চুরি

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা): চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাতের আঁধারে জানালার লোহার রড ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা হাসপাতালের নিচতলার দুটি অফিস কক্ষের আলমারি ভেঙে গুরুত্বপূর্ণ সরকারি কাগজপত্রসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, নিচতলার দুটি অফিস কক্ষের জানালার রড ভেঙে ভেতরে প্রবেশ করে চোরেরা। পরে একটি অফিসের চারটি এবং পাশের আরেকটি অফিসের পাঁচটি আলমারি ভেঙে ভেতরে থাকা প্রয়োজনীয় নথিপত্র এলোমেলো করে ফেলে রেখে যায়।

প্রধান সহকারী কাম হিসাবরক্ষক আব্দুর রউফ জানান, প্রতিদিনের মতো সোমবার (২৯ ডিসেম্বর) অফিস শেষে কক্ষ তালাবদ্ধ করে বাসায় যান। মঙ্গলবার সকালে অফিস খুলে জানালার রড ভাঙা অবস্থায় দেখতে পান। পরে আলমারি ভাঙা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেন। তিনি জানান, অফিসে কোনো নগদ টাকা ছিল না, তবে প্রয়োজনীয় সরকারি নথিপত্র চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নৈশ প্রহরী বিদ্যুৎ জানান, তিনি রাত ১টা পর্যন্ত জেগে দায়িত্ব পালন করেন। পরে প্রচণ্ড শীতের কারণে অসুস্থ হয়ে ঘুমিয়ে পড়েন। অফিস কক্ষটি কিছুটা কর্নারের দিকে হওয়ায় চুরির বিষয়টি টের পাননি বলে দাবি করেন তিনি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকবুল হাসান জানান, তিনি অফিসিয়াল কাজে জীবননগরের বাইরে অবস্থান করছেন। সকালে হাসপাতালের কর্মকর্তাদের মাধ্যমে চুরির বিষয়টি জানতে পারেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়