শিরোনাম
◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৫, ০৮:০৫ রাত
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে স্ত্রী-সন্তান নিখোঁজ, জীবননগর থানায় স্বামীর জিডি

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা) : চুয়াডাঙ্গার জীবননগরে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে রহস্যজনকভাবে মা ও শিশুপুত্র নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিখোঁজ নারীর স্বামী জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নিখোঁজরা হলেন—ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার (স্বরূপপুর ইউনিয়নের) কুসুমপুর গ্রামের তারিক হোসেনের স্ত্রী সাথী খাতুন (২৩) এবং তাদের চার বছর বয়সী পুত্র সোইয়াফ।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজ সাথী খাতুনের স্বামী তারিক হোসেন নিজে বাদী হয়ে থানায় একটি জিডি করেছেন। জিডির প্রেক্ষিতে পুলিশ মা ও শিশুপুত্রকে উদ্ধারে অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছে। তাদের উদ্ধার করা গেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে তারিক হোসেন তার স্ত্রী ও সন্তানকে নিয়ে দর্শনায় একটি ক্লিনিকে চিকিৎসা করাতে যান। চিকিৎসা শেষে দুপুর আনুমানিক ১টার দিকে তারা জীবননগর বাসস্ট্যান্ডে পৌঁছান। এ সময় তারিক হোসেন স্ত্রী ও সন্তানকে বাসস্ট্যান্ডে রেখে কাছের একটি ফার্মেসিতে ওষুধ কিনতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি দেখেন—স্ত্রী ও সন্তান সেখানে নেই। আশপাশে ব্যাপক খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ সাথী খাতুনের স্বামী তারিক হোসেন জানান, স্ত্রীর অসুস্থতার কারণে চিকিৎসা শেষে ফেরার পথে হঠাৎ এমন ঘটনা ঘটবে, তিনি কল্পনাও করেননি। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর কোনো হদিস না পেয়ে বাধ্য হয়ে তিনি জীবননগর থানায় জিডি করেন

এদিকে মা ও শিশুপুত্র নিখোঁজের খবরে দিশেহারা হয়ে পড়েছে তাদের পরিবার ও স্বজনরা। দ্রুত তাদের নিরাপদ উদ্ধারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়