শিরোনাম
◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৫, ০৭:১৯ বিকাল
আপডেট : ১০ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে মধুমতি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারীর

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে মধুমতি এক্সপ্রেস নামক ট্রেনে কাটা পড়ে দীপ্তি রানী সাহা (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে ফরিদপুর শহরের ১ নং হাবেলী গোপালপুরের ৩ নং রেলগেটে এ ঘটনা ঘটে।

নিহত দীপ্তি রানী সাহা ফরিদপুর সদরের চন্ডিপুর এলাকার মৃত বিজয় কুমার রায়ের স্ত্রী। ওই নারী শহরের ১নং গোয়ালচামট ভাড়া বাসায় থাকতেন। তবে, কি কারণে আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।

স্থানীয়রা জানান, হাবেলী গোপালপুর এলাকার সামনে রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস নামক ট্রেনের নিচে দীপ্তি রানী সাহা ‌ঝাঁপ দিয়ে আত্মহত্যা ‌করেন। নিহত নারী আগে থেকেই ট্রেনে ঝাঁপ দেওয়ার জন্য রেললাইনের আশেপাশে ঘুরাঘুরি করছিলেন। রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা মধুমতি এক্সপ্রেস ট্রেনটি ফরিদপুর শহরস্থ স্টেশন ত্যাগ করে হাবেলী গোপালপুরে পৌঁছালে দীপ্তি রানী নামক ওই মহিলা সেই ট্রেনের নিচে ঝাঁপ দেন। এ সময় তার শরীর মাঝামাঝি স্থান থেকে আলাদা হয়ে যায়। খবর পেয়ে ফরিদপুরের ফায়ার সার্ভিসের কর্মী ও কোতয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে রেল পুলিশের কাছে হস্তান্তর করেন।

রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ পাঠানো হয়েছে। ওই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়