শিরোনাম
◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৫, ০৭:১৭ বিকাল
আপডেট : ১২ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামালপুরে আওয়ামী লীগের চার নেতা গ্রেফতার

জাহিদ হাসান, জামালপুর প্রতিনিধি: জামালপুরে কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতাকে গ্রেফতার করেছে জামালপুর সদর থানা পুলিশ গুয়েন্দা পুলিশ। ১৬ ডিসেম্বর দিবাগত রাতে জামালপুরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত্রা হলেন জামালপুর জেলা যুবলীগের দপ্তর সম্পাদক সবুজ আহমেদ,জেলার মেলান্দহ পৌরসভার ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহ আলী, জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক শাহাদাৎ হোসেন শাহীন,একই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা যুবলীগের দপ্তর সম্পাদক সবুজ আহমেদ ও মেলান্দহ পৌরসভার সভাপতি শাহ আলীকে জামালপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে।সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক শাহাদাৎ হোসেন শাহীন ও সদস্য জাহাঙ্গীর আলমকে ঘোড়াধাপ  ইউনিয়নের নিজ বাড়ি থেকে এই দুই নেতাকে সদর থানা পুলিশ গ্রেফতার করে। 

বিষয়টি নিশ্চিত করে জামালপুর সদর থানা ওসি (তদন্ত) এস এম নূর মোহাম্মদ জানান, ডেভিল হান্ট ফেজ-২এর অংশ হিসেবে যুবলীগের এক নেতা ও আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে জামালপুর সদর থানা ও গোয়েন্দা পুলিশ।তাদের বিরুদ্ধে আইনুনাগ ব্যবস্থা গ্রহন প্রকৃয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়