শিরোনাম
◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ‌বো‌লিং‌য়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পাফর‌মে‌ন্সে আইসি‌সি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ নাহিদ রানার

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩০ বিকাল
আপডেট : ১০ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষকের মৃত্যু

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায়  মাওলানা সামছুল হক (৫৯) নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার মির্জাপুর–থানারঘাট সড়কের মজিতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত সামছুল হক উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের মজিতপুর গ্রামের টাঙ্গী বাড়ির বাসিন্দা। তিনি মজিতপুর বালিকা দাখিল মাদরাসার সহকারী মৌলভী হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, সকালে থানারঘাট থেকে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন সামছুল হক। মজিতপুর আশ্রমসংলগ্ন কুয়েতী মসজিদের সামনে পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি মাইক্রোবাস ওভারটেক করতে গিয়ে তাকে চাপা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন বলেন, মরদেহ থানায় রাখা হয়েছে। মাইক্রোবাস ও এর চালককে এলাকাবাসী আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়