শিরোনাম
◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৫, ০৭:৩২ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে দুই মুসল্লির ইন্তেকাল

গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে আগত নূর আলম (৮০) ও চাঁন মিয়া (৬০) নামে দুই মুসল্লি ইন্তেকাল করেছেন। শুক্রবার ভোররাতে নূর আলম এবং দুপুরে চাঁন মিয়া ময়দানে তাদের জন্য নির্ধারিত নিজ নিজ খিত্তায় মৃত্যুবরণ করেন।

মৃত নূর আলম নোয়াখালী জেলা সদরের আন্ডারচর কাজীর তালুক গ্রামের সুলতান আহমদের ছেলে এবং চাঁন মিয়া জামালপুর জেলার সরিষাবাড়ী এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন তাবলিগ জামায়াত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

তিনি জানান, টঙ্গী ময়দানে ৫ দিনব্যাপী জোড় ইজতেমায় নোয়াখালী জেলার মুসল্লিদের জন্য নির্ধারিত খিত্তায় অবস্থান করছিলেন নূর আলম এবং জামালপুর জেলার জন্য নির্ধারিত খিত্তায় চাঁন মিয়া। রাতে নূর আলম খিত্তায় ঘুমিয়ে যান। পরে সাথীরা তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে জামালপুর জেলার খিত্তায় অবস্থানকালে চাঁন মিয়া শুক্রবার দুপুরে হঠাৎ স্ট্রোক করেন। পরে তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, জুমার নামাজের পরে নূর আলমের জানাজা অনুষ্ঠিত হয়। চাঁন মিয়ার জানাজার নামাজ বাদ আসর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়