শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৫, ০৭:০০ বিকাল
আপডেট : ০৪ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে অবৈধভাবে মজুতকৃত টিসিবির ৭ হাজার ২ শ কেজি চাল সহ ডিলার নজরুল আটক

তপু সরকার হারুন, জেলা প্রতিনিধি শেরপুরঃশেরপুরে অবৈধভাবে মজুতকৃত ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র ২৪৮ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। ২৫ নভেম্বর মঙ্গলবার বিকেলে শহরের শেখহাটি বাজার থেকে এসব চাল জব্দ করা হয়। ওইসময় নজরুল ইসলাম (৩৫) নামে টিসিবি ডিলারকে আটক করা হয়। নজরুল ইসলাম সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের গণইভরুয়াপাড়া গ্রামের মৃত একাব্বর হাজীর ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘদিন থেকে শেরপুর পৌর শহরের শেখহাটি বাজারে টিসিবি পণ্য বিক্রি করে আসছিলেন ডিলার নজরুল ইসলাম। এদিকে গ্রাহকদের চাল না দিয়ে সেগুলো জান্নাত এন্টাপ্রাইজ নামে এক দোকানে অবৈধভাবে মজুদ করা হচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে সদর উপজেলা প্রশাসন ও পুলিশ। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া। পরে সেখান থেকে ২৪৮টি বস্তায় প্রায় সাড়ে ৭ টন চাল জব্দ করে সদর থানায় নেওয়া হয়। এসময় আটক করা হয় ডিলার নজরুল ইসলামকে।

এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে টিসিবি ডিলার নজরুল ইসলামকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়