শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৫, ০১:১৮ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেন্টমার্টিনে জেলের জালে ৩২ কেজির বিশাল পোয়া, দাম হাঁকা হয়েছে ৬ লাখ টাকা!

কক্সবাজারে জেলের জালে ধরা পড়েছে ৩২ কেজি ৮০০ গ্রাম ওজনের এক বিশালকায় পোয়া মাছ। যা দেখতে স্থানীয়রা সেন্টমার্টিন মাছ বাজারে ভীড় জমাচ্ছেন। মাছটির দাম হাঁকা হয়েছে ৬ লাখ টাকা বলে স্থানীয় সূত্রে জানা গেছে। 

শনিবার (২২ নভেম্বর) ভোরে এই মাছটি টেকনাফের সেন্টমার্টিনের উত্তর সাগরে গণির জালে ধরা পড়ে।  

এলাকাবাসী জানান, সেন্টমার্টিনের গণি নামের এক জেলে প্রতিদিনের মত সাগরে মাছ শিকার করতে দ্বীপের উত্তর সাগরে জাল ফেলে। কিছুক্ষণ পরে জাল টেনে কূলে তুললে মাছটি দেখা যায়। পরে বাজারে এনে ওজন দিয়ে দেখে মাছটি ৩২ কেজি ৮০০ গ্রাম। যার দাম হাঁকাচ্ছেন ৬ লাখ টাকা। 

টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, জেলেরা মাছ শিকারে সরকারে দেওয়া নিষেধাজ্ঞা যথাযথ পালন করায় এর সুফল পাচ্ছে। তবে এ মাছটির বায়ুথলী সার্জিক্যাল কাজে ব্যবহারিক হওয়ায় এর দাম বেশি হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়