শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫, ০৭:৩০ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহে ধানঝাড়া মেশিনে লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুরে ধান ঝাড়ার মটর মেশিনে বিদ্যুৎ লাইনের কাজ করার সময় একজনের মৃত্যু হয়েছে। জানাগেছে, ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক লাইনের তারে হাত দেওয়ায় মন্টু ঘোষ(৪৫) নামের এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। 

শুক্রবার (২১ নভেম্বর) সকালে মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের শিবানন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতের স্ত্রী জানান, সকালে নিজের জমির ধান বাড়িতে এনে ঝাড়ার জন্য মেশিনে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। 

স্থানীয় ইউপি সদস্য জাহিদ হাসান বলেন, মন্টু ঘোষ খুব ভালো মানুষ ছিলেন, তার কোনো ছেলে নেই। প্রতিদিনের মতোই নিজের কাজ করছিলেন, কিন্তু অসাবধানতাবশত বৈদ্যুতিক তার ধরতেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। 

মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং স্থানীয়দের বৈদ্যুতিক নিরাপত্তা বিষয়ে সচেতন থাকার অনুরোধ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়