শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫, ০৬:৩০ বিকাল
আপডেট : ২৬ মার্চ, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোল সীমান্তে বিপুল পরিমানে বৈদেশিক মুদ্রাসহ ভারত ফেরত যাত্রী আটক

আজিজুল হক, বেনাপোল (যশোর) প্রতিনিধি:: ভারত থেকে ফেরার পথে বাংলাদেশী শফিউল ইসলাম নামে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে  ১০ হাজার ইউএস ডলার ও  ১লাখ ১০ হাজার সৌদি রিয়ালসহ  আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১১ টার দিকে  বেনাপোল আন্তর্জাতিক প্যাচেঞ্জার টার্মিনালের সামনে থেকে আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা  তাকে আটক করে।

আটক শফিউল  ঢাকার লালবাগ এলাকার  সিরাজুল ইসলামের ছেলে। 

বেনাপোল চেকপোষ্ট বিজিবি ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান জানান, ভারত থেকে ওই যাত্রী বেনাপোল কাস্টমস পার হয়ে প্যাচেঞ্জার টার্মিনালের সামনে আসলে তাকে সন্দেহ বশত তল্লাশি করা হয়। এসময় তার কাছে ১০ হাজার আমেরিকান মার্কিন ডলার ১,১০,০০০ সৌদি রিয়াল উদ্ধার করা হয়। যা বাজার মুল্য বাংলাদেশী টাকায় ৪৮ লাখ ১৯ হাজার ৯৯৫ টাকা। আটককৃত শফিউল আলমের বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়