শিরোনাম
◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত?

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫, ১২:৪২ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টঙ্গীতে ভূমিকম্প আতঙ্কে কারখানা থেকে বের হতে গিয়ে ২ শতাধিক পোশাক শ্রমিক আহত

ভূমিকম্প আতঙ্কে কারখানা থেকে বের হতে গিয়ে একটি পোশাক কারখানার অন্তত প্রায় দুই শতাধিক শ্রমিক আহত হয়েছেন।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প চলাকালীন টঙ্গীর বিসিক এলাকার ফ্যাশন পালস লিমিটেড নামক কারখানায় এ ঘটনা ঘটে। 

এর আগে শুক্রবার সকালে সারা দেশে ভূমিকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। ভূমিকম্পে কারখানার ভেতর শ্রমিকরা  আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। এ সময় কারখানাটির জরুরি নিরাপত্তা গেট বন্ধ থাকায় পদদলিত হয়ে আহত হন অনেকে।

‎পরে ভূমিকম্পের সময় আতঙ্কে আহত হওয়া শ্রমিকদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালসহ আশপাশের সকল বেসরকারি প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হয়। 

কারখানাটির শ্রমিকরা জানান, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও কারখানাটি চালু ছিল। কারখানাটিতে কাজ করছিলেন কয়েক হাজার শ্রমিক। ভূমিকম্প শুরু হলে কারখানার মোট নয়টি তলার প্রায় সকল শ্রমিক কারখানা থেকে এক সাথে বেরিয়ে আসতে তাড়াহুড়ো করতে থাকেন। এ সময় শ্রমিকরা আহত হন।

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইসরাত জাহান এনি বলেন, ভূমিকম্পের কিছুক্ষণ পর থেকেই একটি পোশাক কারখানার কয়েকশো শ্রমিক হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এখনো শ্রমিকরা চিকিৎসা নিতে আসছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। একজন শ্রমিকের শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষের কেউ গণমাধ্যমে কথা বলতে রাজি হননি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়