শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৫, ০৭:১৯ বিকাল
আপডেট : ১৬ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে ৩২ বোতল ভারতীয় মদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

তপু সরকার হারুন, জেলা প্রতিনিধি শেরপুর: শেরপুরের নালিতাবাড়ীতে ৩২ বোতল ভারতীয় মদসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ১৭ নভেম্বর সোমবার রাতে নালিতাবাড়ী-নাকুঁগাও সড়কের শিমুলতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ওইসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে শেরপুর শহরের দক্ষিণ নৌহাটা এলাকার আজাহার আলীর ছেলে জাহিদ হাসান এবং আব্দুল আজিজের ছেলে নীরব মিয়া ইউসুফ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী উপজেলার শিমুলতলা কমিউনিটি ক্লিনিকের সামনে পুলিশের টহল দল অবস্থান নিয়ে একটি অটোরিকশায় তল্লাশি চালায়। ওইসময় ৩ বস্তায় রাখা মোট ৩২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে অটোরিকশাটি সহ দুইজনকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়